প্রতিদিন ২৪ ডেস্ক
আশুলিয়া থানার পুলিশ জানায়, মামলা দায়েরের পর প্রায় তিন মাস তদন্ত করে তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শাহীন শাহ্ পারভেজ গত মঙ্গলবার ঢাকার মুখ্য বিচারিক আদালতে অভিযোগপত্র (নম্বর-১৮২) জমা দেন।
অভিযোগপত্রে প্রাণিবিদ্যা বিভাগের খন্দকার আশিকুল ইসলাম, খান মোহাম্মদ রইস ও মো. জাহিদ হাসান, দর্শন বিভাগের রাশেদুল ইসলাম ও ইসতিয়াক মেহবুব, সরকার ও রাজনীতি বিভাগের মাহাবুব আকরাম এবং প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের মো. নাজমুস সাকিব, ইতিহাস বিভাগের মাজহারুল ইসলাম, দর্শন বিভাগের মো. কামরুজ্জামান, লোকপ্রশাসন বিভাগের নাজমুল হুসেইন, পরিসংখ্যান বিভাগের শফিউল আলম ও অভিনন্দন কুন্ডুু এবং ইতিহাস বিভাগের মাহমুদুল হাসানের (মাসুদ) বিরুদ্ধে জুবায়ের হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। তাঁদের মধ্যে আশিক, মাহবুব, জাহিদ ও সাকিব গ্রেপ্তার হওয়ার পর আদালতের নির্দেশে জেলহাজতে রয়েছেন। বাকিরা পলাতক রয়েছেন। এর আগে গত ৩০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় অভিযুক্ত আশিকুল, রইস, জাহিদ, রাশেদুল, মেহবুব, আকরাম ও সাকিবকে আজীবনের জন্য এবং মাজহারুল, কামরুজ্জামান, নাজমুল, শফিউল, অভিনন্দন ও মাহমুদুলকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়।
No comments:
Post a Comment