৩৩ তম বিসিএসে অংশগ্রহণে বঞ্চিত ২০ প্রার্থীর করা এক রিটের শুনানি নিয়ে আজ সোমবার সকালে বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এক সপ্তাহের মধ্যে পিএসসির চেয়ারম্যান, মন্ত্রিপরিষদ সচিব, পিএসসির সচিব, পিএসসির সব সদস্য, পরীক্ষা নিয়ন্ত্রক ও টেলিটকের চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত ২৯ ফেব্রুয়ারি জারি করা পিএসসির বিজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে অংশগ্রহণ বঞ্চিত ২০ প্রার্থী গতকাল রোববার রিটটি করেন। আজ এ আবেদনের ওপর শুনানি হয়।
রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন এ কে এম ফায়েজ। তাঁকে সহায়তা করেন আইনজীবী মোস্তাফিজুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ।
পরে এ কে এম ফায়েজ প্রথম আলো অনলাইনকে বলেন, আদালত পিএসসির ওই বিজ্ঞাপনের কার্যকারিতা তিন সপ্তাহের জন্য স্থগিত করেছেন। ফলে ৩৩তম বিসিএসের পরবর্তী সব প্রক্রিয়া স্থগিত থাকবে।
No comments:
Post a Comment